বিশ্ব

যুক্তরাষ্ট্রে ১২ তলা ভবন ধস, বহু হতাহতের আশঙ্কা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে একটি বহুতল ভবন ধসে পড়ায় অন্তত একজন নিহত হয়েছেন।

মায়ামি-ডেইড কাউন্টিতে ১২তলা বিশিষ্ট ভবনটি ধসে পড়ায়, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তর মায়ামি সৈকতের সার্ফসাইড শহরতলির ছবিতে দেখা যাচ্ছে, একটি আবাসিক ভবন থেকে ধসে পড়া অংশের বিশাল অংশ ঝুলে রয়েছে।

মায়ামি-ডেইড কাউন্টির দমকল বাহিনী জানায়, উদ্ধারের জন্য ঘটনাস্থলে ৮০টি যান তারা পাঠিয়েছে। পুলিশও উদ্ধারকাজে সহায়তা করছে।

Related Articles

Leave a Reply

Back to top button