বিশ্ব

যুক্তরাষ্ট্রে মডার্নার টিকা অনুমোদনের সুপারিশ বিশেষজ্ঞদের

যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ দল, মডার্নার তৈরি নভেল করোনা ভাইরাসের ভ্যাকসিনের জরুরি অনুমোদন দেয়ার সুপারিশ করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে জানানো হয়েছে, মার্কিন বিশেষজ্ঞ দলটির পরামর্শ মেনে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা-এফডিএ মডার্নার ভ্যাকসিনকে শিগগিরই অনুমোদন দেবে বলে আশা করা হচ্ছে। আর সেটি হলে, আগামী সপ্তাহেই দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে মডার্নার টিকার জরুরি প্রয়োগ শুরু করবে যুক্তরাষ্ট্র।

গতকাল বৃহস্পতিবার এফডিএ’র উপদেষ্টা প্যানেল ২০-০ ভোটে মডার্নার ভ্যাকসিনের জরুরি প্রয়োগের পক্ষে রায় দেয়। তবে ওই ভোটদান থেকে প্যানেলের একজন সদস্য বিরত থাকেন।

উপদেষ্টা প্যানেল মনে করছে, ১৮ থেকে তদূর্ধ্ব বয়সীদের মডার্নার ভ্যাকসিন প্রয়োগে ঝুঁকি বা পার্শ্বপ্রতিক্রিয়ার চেয়ে উপকারিতা অনেক বেশি।

এই উপদেষ্টা প্যানেল গেল সপ্তাহে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকা প্রয়োগের সুপারিশ করেছিল। যার ভিত্তিতে যুক্তরাষ্ট্রে ফাইজারের করোনা টিকার জরুরি প্রয়োগ শুরু হয়েছে। সেইসঙ্গে দেশটিতে অনুমোদনের পথে রয়েছে মডার্নার টিকাও।

Related Articles

Leave a Reply

Back to top button