অন্য খবর

যুক্তরাষ্ট্রের ক্যামডেন ফেস্টিভ্যালে ‘অন্যদিন’

এবার বাংলাদেশের ছবি ‘অন্যদিন’ ডাক পেল যুক্তরাষ্ট্রের ক্যামডেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে। সেসঙ্গে নর্থ আমেরিকার অন্যতম প্রধান চলচ্চিত্র উত্সব ভ্যানকুভার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও নির্বাচিত হয়েছে ছবিটি।

সম্প্রতি নির্মাতা কামার আহমাদ সাইমন তার ফেসবুক পেজে এ তথ্য শেয়ার করেছেন।

জানা গেছে, এ বছর ভ্যানকুভারে ৭৫টি দেশ থেকে মোট ১৩৫টি ফিচার এবং ১০২টি শর্টফিল্ম নির্বাচিত হয়েছে। যার মধ্যে বাংলাদেশ থেকে একমাত্র ছবি কামারের অন্যদিন’ রয়েছে।

এছাড়াও গত নভেম্বরে ওয়ার্ল্ড টপ-টেন ফেস্টিভ্যাল ইডফার মূল আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমন্ত্রণ পেয়েছিল ছবিটি। বিশ্ব অভিষেক হয়েছিল দুনিয়ার সুন্দরতম থিয়েটার আমস্টারডামের পাথে তুসান্সকিতে। ইডফার ওয়েবসাইটে ‘অন্যদিন’কে লেখা হয়েছিল ‘ক্যালাইডোস্কোপিক ও ফিলসফিক্যাল’।

এর আগে মার্চে নিউইয়র্কের মিউজিয়াম অব মুভিং ইমেজ বা মমি’র ফার্স্ট লুক ফেস্টিভালে মাত্র ১৮টি নির্বাচিত ফিচারের মধ্যে প্রথম বাংলা ছবি ছিল ‘অন্যদিন’। উৎসব শুরু হয়েছিল কানে ক্যামেরা দ্য’র বিজয়ী ক্রোয়েশিয়ান ‘মুরিনা’ দিয়ে আর শেষ লোকার্নোতে গ্র্যান্ড প্রি বিজয়ী পোলিশ ছবি ‘ব্যালকনি’। মমি’র ওয়েবসাইটে ‘অন্যদিন’-এর সেগমেন্টকে বর্ণনা করা হয়েছিল ‘আর্টিস্টিক মাস্টারপিস’ হিসেবে।

এই ছবির স্ক্রিপ্টের জন্যই ২০১৬ সালে লোকার্নোতে প্রথম কোনো বাংলাদেশি নির্মাতা হিসাবে পিয়াতজা গ্রান্দায় রেড কার্পেট ডিরেক্টরের সম্মাননা দেওয়া হয়েছিল কামারকে। একইসঙ্গে পেয়েছিলেন ওপেন ডোর্সে শ্রেষ্ঠ পুরস্কার ও আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজ।

Related Articles

Leave a Reply

Back to top button