অন্য খবর

সিন্দাবাদখ্যাত জনপ্রিয় অভিনেতা আর নেই

সিন্দাবাদখ্যাত জনপ্রিয় অভিনেতা শাহনেওয়াজ প্রধান, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার ৫৬ বছর বয়সী এই অভিনেতা একটি অনুষ্ঠানে হাজির হয়ে প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে বলার পরই জ্ঞান হারান। এর পর তাকে দ্রুত কোকিলাবেন দিরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শত চেষ্টা করেও ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি। সিন্দবাদ দ্য সেইলর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন শাহনেওয়াজ। পরবর্তীতে জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুরেও কাজ করেন তিনি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাচক্রে ওই সময় হাসপাতালটিতে উপস্থিত ছিলেন টিভি অভিনেত্রী সুরভি তিওয়ারি।

এ সময় তিনি ডাক্তারদের বলতে শোনেন, তারা শাহনেওয়াজের স্পন্দন পাচ্ছেন না। তার হৃদপিণ্ডও কাজ করছে না। যে ব্যক্তিরা শাহনেওয়াজকে হাসপাতালে নিয়ে এসেছিলেন তারা ডাক্তারদের বলেন, একটি অনুষ্ঠানে ছিলেন তারা। সেখানেই হার্ট অ্যাটাকের পর জ্ঞান হারান বর্ষীয়ান এই অভিনেতা।

পরে সুরভি তাদের কাছে জানতে চান এটা কিভাবে ঘটেছে এবং তার আগে থেকেই কোনো সমস্যা আছে কি না। তারা সুরভিকে জানায়, কয়েক মাস আগেই বাইপাস সার্জারি হয়েছিল শাহনেওয়াজের।

Related Articles

Leave a Reply

Back to top button