বিশ্ব

মেক্সিকোতে গাড়ি থেকে ১০ জনের লাশ উদ্ধার

মেক্সিকোর মধ্যঞ্চলীয় রাজ্য জাকাতেকাসে একটি গাড়ি থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর: বিবিসি

ইতোমধ্যে এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় রাজ্য গভর্নরের কার্যালয়ের বাইরের চত্বরের মাঝখানে গাড়িটি ফেলে রাখার পর ঘটনাটি সামনে আসে।

কর্মকর্তারা ধারণা করছেন, মাজদা এসইউভি গাড়ি ও মরদেহগুলো বৃহস্পতিবার সকালে ফেলে যাওয়া হয়েছে।

রাজ্যটির গভর্নর ডেভিড মনরেল এ ঘটনায় দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাদেরকে মেরে প্রাসাদের সামনে ফেলে যাওয়া হয়েছে। তাদেরকে পিটিয়ে মারা হয়েছে বলে মনে হচ্ছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button