অন্য খবর

মোস্তফা সরয়ার ফারুকী করোনায় আক্রান্ত

দেশের নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন এই নির্মাতা।

তিনি লিখেছেন, ‘পজিটিভ, সমস্ত নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে অনুসরণ করার পরেও! তাই দয়া করে সবাই নিজের যত্ন নিন এবং মনোবল শক্ত রাখুন।’

নিজের শারীরিক অবস্থা বা আইসোলেশনে থেকে কোথায় চিকিৎসা নিচ্ছেন সে বিষয়ে কিছুই জানাননি তিনি।

এমন খবরে মন্তব্যের ঘরে নির্মাতার জন্য শুভ কামনা জানিয়েছেন ভক্ত, অনুরাগী ও বন্ধুরা।

Related Articles

Leave a Reply

Back to top button