বাংলাদেশ

মোটরসাইকেল নিয়ে ৭ দিন জেলার বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা

ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ ছাড়া মহাসড়কে বন্ধ থাকবে রাইড শেয়ারিং।

আজ রোববার (৩ জুলাই) বিষয়টি জানিয়েছেন সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।

জানা গেছে, ৭ থেকে ১৩ জুলাই এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এ সময় সড়ক পরিবহন সচিব বলেন, যৌক্তিক কারণ ছাড়া ঈদের আগে ৩ দিন, ঈদের দিন এবং ঈদের পরে ৩ দিন- এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করবে না। আর একই সময়ে দেশের সব মহাসড়কে রাইড শেয়ারিং করা যাবে না।

কোনো জরুরি কারণে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হলে, তা পুলিশকে জানাতে হবে। পুলিশের অনুমতি সাপেক্ষে এক জেলার অন্য জেলায় মোটরসাইকেল অন্য জেলায় যেতে পারবে।

অবিলম্বে এসব সিদ্ধান্ত অনুযায়ী পরিপত্র জারি করা হবে বলেও জানান সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।

Related Articles

Leave a Reply

Back to top button