অন্য খবর

মেয়ের জন্য দোয়া চাইলেন আসিফ

ছোট্ট মেয়ে রঙ্গনের জন্য সবার দোয়া আর ভালোবাসা চেয়েছেন বাংলা গানের এক অন্যন্য তারকা আসিফ ইকবাল।

সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে আসিফ লিখেছেন, আমার হাসিখুশি মেয়ে আইদাহ্ আসিফ রঙ্গন। বিপদসঙ্কুল বন্ধুর পথ পরিভ্রমণের সমস্ত কষ্ট ভুলে ওর জন্যই আরও কিছুদিন বাঁচতে খুব ইচ্ছে করে। সবার কাছে আমার ছোট্ট মেয়েটার জন্য অনেক দোয়া চাই।

তিনি আরও লেখেন, পঞ্চাশ বছরের যাপিত জীবনে শ্রেষ্ঠ উপলদ্ধি-মেয়ের বাবা হওয়ার সৌভাগ্য অর্জন করা আসলেই একটা অতিলৌকিক বীরত্ব। আল্লাহু আকবার। ভালোবাসা অবিরাম।

উল্লেখ্য, চার মাস আগে মেয়ের বাবা হয়েছেন আসিফ আকবর। মেয়ে আইদাহ্ আসিফ রঙ্গনের জন্য সবার কাছে মেয়ের জন্য দোয়া চেয়ে, তার সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।

আসিফ ভক্তরাও, বাবা-মেয়ের সেই ছবির নিচে ভালোবাসাময় বার্তা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button