বাংলাদেশ
মেয়াদ বাড়লো আইজিপি আব্দুল্লাহ আল মামুনের

আরও দেড় বছর বাড়লো বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মেয়াদ।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। আগামী ১১ জানুয়ারি তার চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। নতুন এ প্রজ্ঞাপনে আরও দেড় বছর তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
২০২৪ সালের ১১ জুলাই পর্যন্ত চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আইজিপির দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিসিএস ৮ম ব্যাচের কর্মকর্তা।



