ইকোবিজ

লকডাউনে ব্যাংক চলবে কোন নিয়মে সিদ্ধান্ত রোববার

আগামী সোমবার (০৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য শুরু হতে যাওয়া লকডাউনে ব্যাংকগুলো কি স্বাভাবিক নিয়মে চলবে, নাকি লেনদেন সীমিত করা হবে, এ বিষয়ে আগামীকাল (রোববার) সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক।

আজ শনিবার (০৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী সোমবার থেকে লকডাউন। আমরা রোববার বসব। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ব্যাংকগুলো লকডাউনের সময় কোন নিয়মে চলবে এ বিষয়ে সিদ্ধান্ত রোববারের মধ্যে জানিয়ে দেব।

গত বছর করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের সাধারণ ছুটি চলাকালীন দেশের তফসিলি ব্যাংকগুলো সীমিত আকারে লেনদেন চালু রেখেছিল। ওই সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেন‌দেন চলত। আর ব্যাংক খোলা ছিল বিকেল ৩টা পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Back to top button