স্পোর্টেইনমেন্ট

মেসির ১০ নাম্বার জার্সির মালিক হবে কুতিনহো?

১০ নম্বর জার্সি মানেই মেসি। বলা যায় বার্সেলোনায় নিজের নামের সঙ্গে ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছিলো মেসি জার্সি। কিন্তু আর্জেন্টাইন এই তারকা এখন থেকে ৩০ নম্বর জার্সিতে থাকবে পিএসজিতে। তখন থেকেই প্রশ্ন উঠেছিলো কে হতে যাচ্ছে মেসির ১০ নম্বর ব্র্যান্ডের জার্সির মালিক।

মেসিভক্তদের অবশ্য দাবি ছিলো, প্রিয় তারকার জার্সিটা অবসরে পাঠিয়ে দেয়া হোক। যেমন ইতালির ক্লাব নাপোলি অবসরে পাঠিয়ে দিয়েছিল ম্যারাডোনার ১০ নাম্বার জার্সি। কিন্তু লিগের নিয়মের কারণে বার্সা সেটি করতে পারেনি। তখন প্রশ্ন উঠেছিলোম, কে হতে যাচ্ছে ১০ নম্বরের জার্সির মালিক ?

এই নাম্বারটা পাওয়ার একটা সম্ভাবনা ছিলো তরুণ ফরোয়ার্ড রেই মানাজের। কিন্তু রবিবার (১৬ আগস্ট) নিবন্ধন শেষে বার্সা টুইট করে জানায় যে, মানাজকে ১৪ নম্বর জার্সি দেওয়া হয়েছে। সাথে সাথেই গুঞ্জন শুরু হয়েছে, ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কুতিনহো পাবে ১০ নম্বর জার্সি। এর আগে কুতিনহোর জার্সি নম্বর ছিল ১৪।

ইনজুরিতে বর্তমানে মাঠের বাইরে থাকা কুতিনহো লিভারপুলে ১০ নম্বর জার্সি পরতেন। তাই স্প্যানিশ ফুটবল পত্রিকা ‘মার্কা’ বলছে, কুতিনহোই ১০ নম্বর জার্সি পেতে যাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Back to top button