স্পোর্টেইনমেন্ট
মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে

আসরের সবচেয়ে বড় স্টেডিয়াম মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে ইংল্যান্ড-আয়ারল্যান্ড ও দ্বিতীয় ম্যাচে লড়বে নিউজিল্যান্ড-আফগানিস্তান। ফেভারিটদের চ্যালেঞ্জ মোকাবেলায় মাঠে নামবে আফগান ও আয়ারল্যান্ড।
দুই দলেরই অবশ্য সুপার টুয়েলভের শুরুটা হার দিয়েই হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ৯ উইকেটে হেরেছিলো আয়ারল্যান্ড। টি-২০ তে এর আগে একবারই ইংল্যান্ডের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তাদের। বৃষ্টির কারণে সেই ম্যাচেও কোনো ফল হয়নি।
বিশ্ব আসরে আইরিশ রূপকথা নতুন কিছু নয়। এবারই তো ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সুপার টুয়েলভে উঠেছে তারা।
আজকের খেলা :
ইংল্যান্ড-আয়ারল্যান্ড, সকাল ১০টা, মেলবোর্ন
আফগানিস্তান-নিউজিল্যান্ড, দুপুর ২টা, মেলবোর্ন



