বাংলাদেশ

মেজর (অব.) সিনহা হত্যার দায় স্বীকার করলেন এপিবিএনের এক সদস্য

মেজর (অব.) সিনহা রাশেদ খান হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে র‌্যাব হেফাজতে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)  সদস্য মো. আবদুল্লাহ । প্রথমবারের মতো এই হত্যাকান্ডের দায় স্বীকার করে  আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে বুধবার রাতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন (এপিবিএন)  সদস্য মো. আবদুল্লাহ । ।

এদিন বিকেল ৫টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে র‌্যাবের একটি বহর আবদুল্লাহকে আদালতে হাজির করেন। পরে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত বিচারক তামান্না ফারাহর আদালতের খাস কামরায় তার স্বীকারোক্তিমূলক জবানি গ্রহণ করা হয়।

সিনহা হত্যা মামলায় মো. আবদুল্লাহসহ রিমান্ডপ্রাপ্ত এপিবিএন-এর ৩ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য গত ২২ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা কারগার থেকে নিজেদের হেফাজতে নেয় র‌্যাব।এই তিন এপিবিএন সদস্য হলেন- এপিবিএনের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান, কনস্টেবল রাজীব ও আব্দুল্লাহ। গত ৩১ জুলাই সিনহা হত্যার রাতে এই তিনজনই এপিবিএনের চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন।

গত ৩১ জুলাই রাতে টেকনাক বাহারছড়া চেকপোস্টে নিরাপত্তা চৌকিতে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

হত্যাকাণ্ডের ঘটনায় ৫ আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌসী বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে এসআই লিয়াকত, ওসি প্রদীপ কুমার দাসসহ ৯ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

Related Articles

Leave a Reply

Back to top button