বিশ্ব

মুসলিম ব্রাদারহুডের সাবেক ভারপ্রাপ্ত প্রধানের সাজা

ইসলামপন্থি দল মুসলিম ব্রাদারহুডের সাবেক ভারপ্রাপ্ত প্রধান মাহমুদ ইজাতকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মিসরের একটি আদালত। [ খবর : বিবিসি ]

২০১৩ সালে মিসরের ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর থেকে দেশটিতে ব্রাদারহুডের বিরুদ্ধে যে সাঁড়াশি অভিযান চলছে, এরই ধারাবাহিকতায় গেল বছরের আগস্টে নিরাপত্তা বাহিনী ‘ফিফথ সেটেলমেন্ট’ জেলা থেকে ইজাতকে গ্রেফতার করেছিল।

আদালত সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ব্রাদারহুড সদর দফতরের বাইরে ২০১৩ সালে সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে অস্ত্র সরবরাহ ও সহিংসতায় ইন্ধন দেয়ার অভিযোগ এনে মাহমুদ ইজাতকে যাবজ্জীবন এ কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। ঠিক একই মামলায় ব্রাদারহুডের আরও অনেক নেতাকেই সাজা দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button