স্পোর্টেইনমেন্ট

মুশফিক-লিটনের সেঞ্চুরিতে প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২৭৭

মুশফিকুর রহিম ও লিটন দাসের জোড়া সেঞ্চুরিতে, ২শ’ ৫৩ রানের জুটিতে বাংলাদেশের সংগ্রহ দিনশেষে ২৭৭/৫।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক।

শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৪ই রানে ৫ উইকেট হারিয়ে বসে স্বাগতিক বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তুলেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।

দিন শেষে সেঞ্চুরি করেছেন দু’জনেই। মুশফিক-লিটনের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৮৫ ওভারে ৫ উইকেটে ২৭৭ রান করেছে বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে রেকর্ড ২৫৩ রান যোগ করেছেন মুশফিক ও লিটন। মুশফিক ১১৫ ও লিটন ১৩৫ রানে অপরাজিত আছেন।

ষষ্ঠ উইকেট জুটিতে এটি বাংলাদেশের রেকর্ড জুটি।

দায়িত্বশীল ব্যাটিংয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেয় এই উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। অন্যদিকে আরেকটা টেস্ট সেঞ্চুরি পেয়ে যায় মুশফিকুর রহিম।

এমন বিপর্যয় কাটাতে ধৈর্য, মনোযোগ, নিবেদন যা যা প্রয়োজন সবই ছিল দুজনের ব্যাটিংয়ে। যার ফলে বিপর্যয়ের মুখ থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

এদিকে চলতি শ্রীলংকা সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন মুশি। ঢাকায় তার পরের ইনিংসেই আজ আরেকটা সেঞ্চুরি পেলেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

Related Articles

Leave a Reply

Back to top button