স্পোর্টেইনমেন্ট

মুশফিকের ছুটি মঞ্জুর, যাচ্ছেন না ওয়েস্ট ইন্ডিজ সফরে

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে, ওয়েস্ট ইন্ডিজ সফরে ছুটি নিয়েছেন মুশফিকুর রহিম।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুশফিকের ছুটি মঞ্জুর করেছে।

আগামী ২২ জুন হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে বাংলাদেশ ছাড়বেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিক।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, সে আমাদের শ্রীলঙ্কা সিরিজের আগেই জানিয়েছিল যে, সে এ বছর হজ পালন করতে চায়। যখনই সে কনফার্মেশন পেয়েছে, সে ছুটির জন্য আমাদের কাছে চিঠি দিয়েছে। আমরা সেই ছুটি মঞ্জুর করেছি।

উইন্ডিজ সফরের দিনক্ষণ ঠিক হলেও সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিক সূচি অনুসারে টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। আগামী ১৬ ও ২৪ জুন দুটি টেস্ট, টেস্টের পর হবে ২, ৩ ও ৭ জুলাই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। আর তিনটি ওয়ানডে হবে আগামী ১০, ১৩ ও ১৬ জুলাই।

Related Articles

Leave a Reply

Back to top button