ফলোআপবাংলাদেশ

মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলা: আনভীরকে অব্যাহতি

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যায় প্ররোচনার মামলায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বুধবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেন।

গত ১৯ জুলাই এ মামলায় আনভীরকে অব্যাহতি দিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে গুলশান থানা পুলিশ।

এরপর মঙ্গলবার (১৭ আগস্ট) তাতে নারাজি (প্রতিবেদনের ওপর অনাস্থা) দেন মুনিয়ার বোন, মামলার বাদী নুসরাত জাহান তানিয়া। আবেদনে অন্য কেনো সংস্থার মাধ্যমে মামলাটি তদন্তের দাবি জানান তিনি।

গত ২৬ এপ্রিল রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বোন নুসরাত জাহান বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। ওই মামলায় আসামি করা হয় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে। মামলায় তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button