বিশ্ব

অসুস্থ স্বামীর যত্ন নিতে দায়িত্ব ছাড়ছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী

স্বামী মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত তাই, সাময়িকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমেস। খবর: দ্য গার্ডিয়ান।

জানা গেছে, বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু সঙ্গে ‘শলাপরামর্শ করেই’ এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এক বিবৃতিতে ডি ক্রু বলেছেন, উইলমেস যে সিদ্ধান্ত নিয়েছেন ‘তা সর্বোচ্চ সম্মান পাওয়ার যোগ্য’।

উইলমেস আনুষ্ঠানিকভাবে সরকার থেকে পদত্যাগ করছেন না। বরং একটি ‘রয়্যাল ডিক্রি’ জারি করে তার দায়িত্ব সাময়িকভাবে অন্যান্য মন্ত্রণালয়ে স্থানান্তর করা হবে বলে জানান প্রধানমন্ত্রী ডি ক্রু।

উইলমেস ‘পুরো গ্রীষ্মকালীন ছুটিতে থাকবেন’।

উইলমেস ২০১৯ ও ২০২০ সালে বেলজিয়ামের প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। ২০০৯ সালে তিনি অস্ট্রেলিয়ার ক্রিস স্টোনকে বিয়ে করেন।

সাবেক ফুটবলার স্টোন ২০১২ সাল থেকে ‘বেলজিয়ান ব্রাঞ্চ অব অস্ট্রেলিয়ান বিজনেস’ এর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

এ দম্পতির তিনটি মেয়ে রয়েছে। এছাড়া, স্টোনের আগের স্ত্রীর সঙ্গে একটি ছেলে রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button