বিশ্ব

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভ দমনে ‘যুদ্ধাস্ত্র’ ব্যবহার হচ্ছে: অ্যামনেস্টি

মিয়ানমারে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ দমনে দেশটির নিরাপত্তা বাহিনী ‘যুদ্ধাস্ত্র’ ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

গেল কয়েক সপ্তাহ ধরে মিয়ানমারে জান্তাবিরোধী চলমান আন্দোলনে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহিংসতার ভিডিও ও ছবি পর্যালোচনা করে বৃহস্পতিবার (১১ মার্চ) সংগঠনটি এ তথ্য জানায়।

অ্যামনেস্টির পর্যালোচনা নিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম আল-জাজিরা।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগ, মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর যে ‘কৌশলগত ও পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড’ চালানো হচ্ছে, তার ভিজ্যুয়াল প্রমাণ হিসেবে বিভিন্ন ভিডিও ক্লিপ রয়েছে। এছাড়া সহিংসতা ঠেকাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেয়ারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

অ্যামনেস্টির ক্রাইসিস অ্যাভিডেন্স ল্যাব মিয়ানমারে চলমান বিক্ষোভের ৫০টিও বেশি ভিডিও যাচাই করে বলছে, ভিডিও ফুটেজে স্পষ্ট যে, বিক্ষোভকারীদের দমনে মিলিটারিরা যুদ্ধক্ষেত্রের জন্য উপযুক্ত অস্ত্র দিয়ে সজ্জিত রয়েছে।

সেনাবিরোধী বিক্ষোভের রেশ দমিয়ে রাখতে সেনারা প্রথমবারের মতো নিশানা করেছে গণমাধ্যমকে। এরইমধ্যে দেশটির অন্তত ৫টি গণমাধ্যমের অনুমোদন বাতিল করেছে সেনা সরকার।

Related Articles

Leave a Reply

Back to top button