বিশ্ব

মিয়ানমারের জঙ্গল থেকে পাওয়া গেলো ৪০ লাশ

সম্প্রতি মিয়ানমারের জঙ্গল এলাকা থেকে ৪০টি মৃতদেহ উদ্ধার করেছে জান্তা সরকারের বিরুদ্ধে লড়া একটি মিলিশিয়া বাহিনী ও স্থানীয় অধিবাসীরা। জঙ্গল থেকে যেসব মৃতদেহ পাওয়া গেছে এদের মধ্যে কোনও কোনও মৃতদেহে নির্যাতনের চিহ্নও রয়েছে। [ বার্তা সংস্থা রয়টার্স ]।

সাগাইং অঞ্চলে কানি শহরের আশপাশের এলাকার বিভিন্ন স্থান থেকে লাশগুলো পাওয়া গেছে।

যে এলাকা থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে গত কয়েক মাসে ওই এলাকায় সামরিক শাসন বিরোধীদের গড়ে তোলা মিলিশিয়া গোষ্ঠীগুলোর সঙ্গে সেনাবাহিনীর বেশ কয়েকবার লড়াই হয়েছে।

দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র মৃতদেহগুলোর বিষয়ে কোনও মন্তব্য করেননি।

তবে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লিখা চিঠিতে জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও জোয়ে তুন জানিয়েছেন, তিনটি ঘটনায় সব মিলিয়ে ৪০টি মৃতদেহ উদ্ধার হয়েছে। এটা স্পষ্টতই মানবতাবিরোধী অপরাধ।

Related Articles

Leave a Reply

Back to top button