বাংলাদেশ

মিয়ানমারের ছোড়া মর্টাল শেলে যুবক নিহত, আহত ৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু সীমান্তে মিয়ানমারের ছোড়া মর্টার শেল বিস্ফোরণে ইকবাল নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে নো ম্যানস ল্যান্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইকবাল ও আহতরা তুমব্রু সীমান্তের নোম্যানস ল্যান্ডের বাসিন্দা।

এদিকে, শুক্রবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ড মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম অন্নথাইং তঞ্চঙ্গ্যা। তিনি ঘুমধুম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তুমব্রু হেডম্যান পাড়ার বাসিন্দা।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তুমব্রু সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে মিয়ানমার থেকে ছোড়া একটি বুলেট এসে পড়ে। ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় পড়ে। তার আগে ২৮ আগস্ট বিকাল ৩টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা একটি মর্টারশেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তুমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে।

Related Articles

Leave a Reply

Back to top button