অন্য খবর

মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক চ্যাম্পিয়ন হলেন যুক্তা ভৌমিক

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক ২০২২-এর সিজন ফোরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান। রাজধানী ঢাকার বেইলি রোডের মহিলা সমিতির ডা. নিলীমা ইব্রাহীম মিলনায়তনের গত ১৫ ডিসেম্বর রাতে ওয়ালি এসোসিয়েটের আয়োজনে এ গ্র্যান্ড ফিনালেতে মেয়েদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন লক্ষ্মীপুরের মেয়ে যুক্তা ভৌমিক।
তিনি বর্তমানে রাজধানীর নর্থসাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন।অনুষ্ঠান শেষে যুক্তা ভৌমিক বলেন, আমি চাই আমাদের এই জেনারেশনের ছেলে-মেয়েদের জন্য প্রতিবছরই যেন মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমার ভবিষ্যত পরিকল্পনা ভালো একজন ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি আমি একজন র‌্যাম্প-মডেল হওয়া। আমি মানুষের জন্য একজন রোল মডেল হতে চাই, আমি দেখিয়ে দিতে চাই যে একজন ইঞ্জিনিয়ারও অনেক কিছুই পারেন, মিডিয়ার মানুষদের নিয়ে মানুষদের যে মাঝে যে একটা ভুল ধারনা সেটা আমি বদলাতে চাই।
মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক ২০২২-এর সেকেন্ড রানার আপ হয়েছেন রোজ ও রিফাত। আর প্রথম রানারআপ হয়েছেন শাওন এবং তুলি। অনুষ্ঠানের ড্রেস পার্টনার ছিল হিরা কালকেশন, আনাবিয়া, মেইক ওভারে ছিল তানজিলা মেইক ওভার। আয়োজকরা জানান, দীর্ঘ এই সাত মাসের জার্নিতে দেশ সেরা সেলিব্রিটিরা গ্রুমিং করিয়েছেন।মডেল ও অভিনেতা ইমতু রাতিশের উপস্থাপনায় অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় মডেল আইকন বুলবুল টুম্পা, সুপার মডেল সৈয়দ রুমা, জনপ্রিয় আরজে নিরব,মডেল এবং উপস্থাপিকা চৈতি, লাবন্য, প্রভা, জিয়া।
ড্যান্স পরিচালনায় ছিলেন অপূর্ব ও লিজন। পুরো জার্নিতে ফটোগ্রাফি ও ভিডিওর দায়িত্বে ছিলেন ট্রায়ো ভিউজুয়াল হাদী।পুরো প্রোগ্রামটি সুদূর আমেরিকা থেকে পরিচালনা করেছেন দেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার ওয়ালীউদ্দীন আহমেদ।

Related Articles

Leave a Reply

Back to top button