বিশ্ব
মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ১১

মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯৮ জন। রবিবার রাজধানী কায়রোর উত্তরে কালিউবিয়া প্রদেশে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে এ দুর্ঘটনা ঘটে। মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মিসরের রেল বিভাগ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ট্রেনটি কায়রো থেকে মানসুরার নিল ডেল্টা শহরে যাচ্ছিল। পথিমধ্যে স্থানীয় সময় দুপুর ২টার দিকে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়। কি কারণে দুর্ঘটনা ঘটেছে জানা না গেলেও তা অনুসন্ধান করা হচ্ছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৫০টিরও বেশি অ্যাম্বুলেন্স হতাহতদের উদ্ধার করে স্থানীয় তিনটি হাসপাতালে পৌঁছে দিয়েছে।



