মিশিগানে হাইস্কুলে গুলিতে ৩ জন নিহত

মিশিগান রাজ্যের অক্সফোর্ড শহরে একটি হাইস্কুলে বন্দুকধারী এক ছাত্রের গুলিতে কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। খবরঃ নিউইয়র্ক টাইমস।
ওকল্যান্ড কাউন্টি আন্ডারশেরিফ মাইকেল ম্যাককেব নিহত সবাই ছাত্র বলে নিশ্চিত করেছেন।
এছাড়া হামলায় একজন শিক্ষকসহ মোট ছয়জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২.৫১ মিনিটের সময় কর্তৃপক্ষ ৯১১ নাম্বারে শতাধিক কল গ্রহণ করেন। পাঁচ মিনিটের মধ্যেই সেখানে পুলিশ উপস্থিত হয় এবং ১৫ বছর বয়সী আক্রমণকারী বন্দুকধারীকে তাৎক্ষণিক গ্রেফতার করা হয়েছে।
এদিকে, এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি টুইটে বলেন, ‘অক্সফোর্ড, মিশিগানে যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং শোকের মুখোমুখি হতে হচ্ছে তাদের পরিবারের প্রতি শোক জানাচ্ছি।
উল্লেখ্য, মিশিগান যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের পছন্দের রাজ্যগুলোর একটি। রাজ্যের ওয়ারেন এবং হ্যামট্রামিকে বিপুল সংখ্যক বাংলাদেশি বসবাস করেন।



