ভূরাজনীতি

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটকের অভিযোগ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে তাদের তুলে নিয়ে যাওয়া হয় বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।

এদিকে মির্জা ফখরুলকে তুলে নিয়ে যাওয়ার পর তার স্ত্রী রাহাত আরা বেগম সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। ‘বিএনপি মিডিয়া সেলে’ প্রকাশিত একটি ভিডিওতে তিনি ফখরুলকে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে কথা বলেছেন।

তিনি বলেন, মির্জা ফখরুল রাতেই বাসা এসেছেন। শরীর বেশ খারাপ। এসেই ঘুমিয়ে গেছেন। যে কাপড়-চোপড় পরেছিলেন সেভাবেই তাকে নিয়ে যাওয়া হয়েছে।

রাহাত আরা বেগম বলেন, ওরা আসছে রাত ৩টায়। সাড়ে ৩টার মধ্যে বের হয়ে গেছে। চার-পাঁচটা গাড়ি নিয়ে রাত ১০টা থেকেই ওরা নাকি এখানে টহল দিচ্ছে। আগে থেকেই হয়তো তাদের গ্রেফতার করার পরিকল্পনা ছিল। রাত ৩টার দিকে দরজা খুলতে বলে। রাস্তার আলো বন্ধ করে দিয়েছে।

ফখরুলকে নিয়ে যাওয়ার পর আর কোনো যোগাযোগ হয়েছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, না আর কোনো যোগাযোগ হয়নি। ওষুধ নিতে আসছিল। ওষুধটা নিয়ে চলে গেছে। আইজিপির সঙ্গেও যোগাযোগ করা হয়নি।

Related Articles

Leave a Reply

Back to top button