ভূরাজনীতি

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকের তীব্র নিন্দা রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে যাওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

দলের সহ-দফতর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ প্রতিবাদ জানান।

নিশিরাতের সরকারের বিরুদ্ধে গোটা জাতি ফুঁসে উঠেছে। বিএনপির মহাসমাবেশে লাখ লাখ জনগণের উপস্থিতি দেখে সুপরিকল্পিতভাবে বিএনপির মহাসমাবেশে আক্রমণ করে, গুলি করে নেতা-কমীদের হত্যা করেও নিজেদের নিরাপদ মনে করছে না অবৈধ সরকার। তাই বিএনপির অন্যতম শীর্ষ নেতা ও গণতান্ত্রিক আন্দোলনের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ সকালে তার বাসা থেকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলারক্ষা বাহিনী।

রিজভী বলেন, বিএনপির অন্যতম শীর্ষ নেতা ও গণতান্ত্রিক আন্দোলনের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ সকালে তার বাসা থেকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলারক্ষা বাহিনী। বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম ৭৫ বছর বয়স্ক এবং গুরুতর অসুস্থ। তার মতো একজন নেতাকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।

তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার মুক্তি দাবি করেন।”

Related Articles

Leave a Reply

Back to top button