স্পোর্টেইনমেন্ট

মিরপুরে ক্রিকেটারদের অনুশীলনে হাথুরুসিংহে

দ্বিতীয় ইনিংস শুরু করেছেন সাবেক লঙ্কান ক্রিকেটার চন্ডিকা হাথুরুসিংহে।

সোমবার, রাতে ঢাকায় আসার পরদিনই সকাল ১১টায় মিরপুর শেরে-ই বাংলা মাঠে এসে প্রথমেই টাইগার অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে কুশল বিনিময় করেন হাথুরু। বেশ কিছুক্ষণ কথাও বলতে দেখা যায় তাকে।

ব্যাটিং কোচ জেমি সিডন্সের তত্ত্বাবধানে হালকা জিম করতে দেখা গেছে তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, ইয়াসির আলী রাব্বিসহ বেশ কিছু ক্রিকেটারকে।

সোমবার রাত সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন হাথুরুসিংহে। নতুন করে হাথুরুর ফেরা উপলক্ষে বিমানবন্দরে সংবাদকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সে সময় তাৎক্ষণিক মন্তব্যও জানান তিনি, ‘ফিরে আসতে পেরে আমি খুবই খুশি। আমি সবসময়ই বাংলাদেশের মানুষদের পছন্দ করি। এজন্যই এখানে আবার ফিরে এসেছি।’

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য আগেই ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ।

২৩ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ১ মার্চ মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে হবে। এরপর তিন তারিখ একই জায়গায় খেলবে দ্বিতীয়টিতে। ৯ মার্চ শেষ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও।

ইংল্যান্ডের বিপক্ষে ১৪ সদস্যের স্কোয়াড: তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।

Related Articles

Leave a Reply

Back to top button