বিএনপির গণমিছিল কর্মসূচি পিছিয়ে ৩০ ডিসেম্বর

১০ দফা দাবিতে পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি ২৪ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর পালন করে ঘোষণা দিয়েছে বিএনপি।
আজ শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, যেহেতু ঢাকায় আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে, সে ক্ষেত্রে আমরা ২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিল করবো না। ঢাকা বাদে সারাদেশে যে কর্মসূচি রয়েছে তা অব্যাহত থাকবে। ঢাকায় ২৪ তারিখের পরিবর্তে ৩০ তারিখ গণমিছিল করবে বিএনপি।
গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে ১০ দফা দাবি ঘোষণা করে ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
কিন্তু ২৪ ডিসেম্বর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল এক অনুষ্ঠানে বিএনপির গণমিছিলের তারিখ পরিবর্তনের আহ্বান জানান।
এরই পরিপ্রেক্ষিতে বিএনপি আজ গণমিছিলের তারিখ পরিবর্তনের কথা সংবাদ সম্মেলন করে গণমিছিল কর্মসূচি পেছানোর কথা জানান।



