অন্য খবর
মা হলেন অপি করিম

কন্যাসন্তানের মা হলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনয়শিল্পী অপি করিম।
সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন এই অভিনয়শিল্পী।
অপির মা শাহান আরা করিম খবরটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার বিকেলে অপি করিমকে হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার সকালে অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীতে আসে অপির কন্যাসন্তান। বললেন, মা ও মেয়ে দুজনই সুস্থ আছে। নাতনি হওয়ার খবরে ভীষণ আনন্দিত অপির মা। সবার কাছে মেয়ে ও নাতনির জন্য দোয়া চেয়েছেন তিনি।
চার বছর আগে পারিবারিকভাবে স্থপতি ও পরিচালক এনামুল করিম নির্ঝর এবং অভিনেত্রী ও স্থপতি অপি করিম বিয়ে করেন।



