বিশ্ব

মা হওয়ায় নুসরাতকে মমতা ব্যানার্জি’র অভিনন্দন

কলকাতার জনপ্রিয় নায়িকা ও সাংসদ নুসরাত জাহান ছেলে সন্তানের মা হওয়ায়, নিজ দলের সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি।

বৃহস্পতিবার এসএসকেএম-এ রাজ্যের স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বৈঠক শেষে মমতা ব্যানার্জি, সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নুসরাতের ছেলে হওয়ার খবর পেয়ে বলেন, ‘অভিনন্দন, অনেক অভিনন্দন।’

নায়িকার মা হওয়ার খবরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক স্বামী নিখিল জৈন। তিনি বলেন, ‘আমি জানি নুসরাতের ছেলে হয়েছে। কিন্তু এ নিয়ে তার সঙ্গে আলাদা করে যোগাযোগ করতে চাই না। ওর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। তবে কামনা করি- সুস্থ থাকুক ছেলে, সুন্দর করে বড় হয়ে উঠুক। অনেক শুভেচ্ছা জানাচ্ছি।’

নতুন মায়ের জন্য নেটমাধ্যমে শুভেচ্ছার ঢল নেমেছে।

Related Articles

Leave a Reply

Back to top button