ইকোবিজবাংলাদেশ

স্বর্ণের ভরি ৭০ হাজার টাকা

আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ার কারণে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

প্রতি ভরি স্বর্ণে ৫ হাজার ৭১৫ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাজুস। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ ক্রয়মূল্য হবে ৬৯ হাজার ৮৬৭ টাকা।

সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস। আজ মঙ্গলবার থেকে স্বর্ণের নতুন দর কার্যকর হবে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি প্রাম স্বর্ণের মূল্য ৫ হাজার ৯৯০ টাকা, ২১ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৫৭ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৪ হাজার ৯৭০ টাকা, সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৪ হাজার ৮৫ টাকা, ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) প্রতি গ্রাম রুপার মূল্য ৮০ টাকা।

সোমবার আন্তর্জাতিক বাজারে লেনদেনের শুরুতেই প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ১ হাজার ৭৫২ ডলারে ওঠেছে।

Related Articles

Leave a Reply

Back to top button