বিশ্ব

মাস্ক পরার বিধিনিষেধ তুলে নিচ্ছে সৌদি

আগামীকাল রোববার (১৭ অক্টোবর) থেকে সৌদি আরবে করোনার বিধিনিষেধ ব্যাপকভাবে শিথিল হচ্ছে। খবর: আরব নিউজের।

নতুন নির্দেশনা অনুযায়ী, যে কোনো স্থানে ভ্রমণের ক্ষেত্রে মাস্ক পরা আর বাধ্যতামূলক থাকছে না। সামাজিক দূরত্বের ক্ষেত্রেও মানতে হবে না কোনো বাধ্যবাধকতা। পরিবহন, রেস্তোরাঁ, সিনেমাসহ সব জায়গাই চলা যাবে স্বাধীনভাবে। পূর্ণ ধারণ ক্ষমতা নিয়ে খোলা থাকবে কমিউনিটি সেন্টারগুলোও।

তবে মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনায় মসজিদে নববীতে আর মাস্ক পরা বাধ্যতামূলক। সেখানে সব ভ্রমণকারী ও স্টাফদের মাস্ক পরতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button