বিশ্ব

মাস্কিপক্স ছড়িয়েছে ৩০ দেশে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আফ্রিকার বাইরে বিশ্বের কমপক্ষে ৩০টি দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্স। এসব দেশে এখন পর্যন্ত ৫৫০ জনের অধিক রোগী শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মাঙ্কিপক্স নিয়ে বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা আয়োজিত এক ব্রিফিংয়ে নাইজেরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের মহাপরিচালক ইফেদায়ো অ্যাডেটিফা বলেন, নাইজেরিয়ায় ২০১৭ সাল থেকে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব চলছে। সেখানে এখন পর্যন্ত ৬০০ সন্দেহভাজন এবং প্রায় ২৫০ রোগী শনাক্ত হয়েছে।

গ্লোবাল হেলথ সিকিউরিটি- ফাইন্ড, গ্লোবাল অ্যালায়েন্স ফর ডায়াগনস্টিকস-এর সিনিয়র ডিরেক্টর ড্যানিয়েল বাউশ বলছেন, মাঙ্কিপক্স স্কেলে সংক্রমণের এই হার খুবই তাৎপর্যপূর্ণ। তবে এখনই ভুরি ভুরি পরীক্ষার প্রয়োজন নেই, যা কোভিড উদ্ভবের সময় করা হয়েছিল।

তিনি বলেন, “এটি পরবর্তী কোভিডে পরিণত হচ্ছে না… তাই আমি মনে করি না যে, এটি পরীক্ষাকরণের চাহিদা খুব বেশি হবে। এমনকি আমি, পরীক্ষাকরণ সরঞ্জাম সরবরাহ করাটাও কোনো সমস্যা হতে পারে বলে আশা করি না।”

এদিকে বিশ্বের উন্নত দেশগুলোতে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ায় একে মোকাবিলায় শনাক্তকরণ পদ্ধতি ও টিকা সরবরাহে প্রতিশ্রুতি দিয়েছে বায়োফার্মাসিউটিক্যাল খাতের প্রতিষ্ঠানগুলো

Related Articles

Leave a Reply

Back to top button