বিশ্ব

মার্কিন গণমাধ্যম থেকে বরখাস্ত তিন মুসলিম সাংবাদিক

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে এবার তিন সাংবাদিককে বরখাস্ত করলো আমেরিকার সংবাদমাধ্যম এমএসএনবিসি। খ্যতিমান ওই তিন সাংবাদিকরা হলেন, আয়মান মোহেলদীন, মেহেদি হাসান ও আলি ভেলসি। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট সিমাফোরে এ তথ্য জানানো হয়েছে।

তবে এ ঘটনার সাথে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের কোন সম্পর্ক নেই বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইট সিমাফোরে জানানো হয়েছে, খ্যাতিমান তিন উপস্থাপককে আয়মান মোহেলদীন, মেহেদি হাসান ও আলি ভেলসিকে বরখাস্ত করা হয়েছে। এরই মধ্যে এমএসএনবিসি আয়মান মোহেলদিনের বৃহস্পতিবার ও শুক্রবারের অনুষ্ঠানের উপস্থাপনার জন্য নতুন উপস্থাপক নিয়োগ করেছে। অন্যদিকে বৃহস্পতিবার মেহেদি হাসানের নির্ধারিত শোটি সম্প্রচার করা হয়নি। এছাড়া অপর সাংবাদিক আলি ভেলসির চলতি সপ্তাহের অনুষ্ঠান অন্য কোনো উপস্থাপক উপস্থাপনা করবেন বলে জানানো হয়েছে।

এমএসএনবিসির এমন সিদ্ধান্তের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এমন দুটি সূত্র থেকে আরব নিউজ এ বিষয়ে নিশ্চিত হয়েছে।

তবে মুসলিম সাংবাদিকদের সরিয়ে দেওয়ার ব্যাপারকে অস্বীকার করে সংবাদমাধ্যমটি জানিয়েছে প্রতিষ্ঠানটির অনুষ্ঠান উপস্থাপনা না করলেও চলতি সপ্তাহে বেশ কয়েকটি অনুষ্ঠানে মোহেলদিন ও মেহেদি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন

এদিকে টানা সপ্তাহ পার করেছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। শুক্রবার গাজার উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার আলটিমেটাম দিয়েছে ইসরায়েল। এ সময়ের মধ্যে হাজার হাজার ফিলিস্তিনি গাজার উত্তরাঞ্চল ছেড়ে দক্ষিণের দিকে পালিয়ে গেছেন। অন্যদিকে শনিবার সকাল থেকে অভিযান শুরু করেছে ইসরায়েল।

Related Articles

Leave a Reply

Back to top button