ইকোবিজ

সাইবার হামলা রোধে ব্যাংকগুলোর সতর্কতা জারি

দেশের ব্যাংকগুলোতে সাইবার হামলার আশঙ্কায় অনলাইন লেনদেন ও এটিএম লেনদেনের ওপর নজরদারী বৃদ্ধি করেছে ব্যাংকগুলো।

সাইবার হামলা প্রতিরোধে সতর্ক করে ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়েছে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

চিঠির প্রেক্ষিতে অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় নিরাপত্তা বাড়িয়েছে ব্যাংকগুলো। লেনদেন বন্ধ রাখছে রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত।

উত্তর কোরিয়ার এই হ্যাকার গ্রুপ হামলা চালাতে পারে এমন আশঙ্কায় চলতি বছরের আগস্ট মাসে ব্যাংকগুলোতে সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে অধিকাংশ ব্যাংকের অনলাইন লেনদেন সীমিত রয়েছে। বন্ধ রয়েছে এক ব্যাংকের গ্রাহকের অন্য ব্যাংক থেকে টাকা উত্তোলন।

Related Articles

Leave a Reply

Back to top button