মামুনুল হকের বিরুদ্ধে আরও ২ মামলা

হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সংগঠনটির আন্দোলনে জাতীয় মসজিদের সামনে মোটরসাইকেল পোড়ানোর দায়ে।
রবিবার (২৫ এপ্রিল) বিকেলে আবাব আহমেদ রজবী ও মো. রুমান শেখ নামে দুই ব্যক্তি মামলা দুটি দায়ের করা হয়েছে বলে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তারা মামলায় অভিযোগ করেন, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বায়তুল মোকাররমের সামনে আন্দোলনের নামে হেফাজতের ইসলামের লোকজন তাদের দুইজনের মোটরসাইকেল পুড়িয়ে দেয়। আন্দোলনের নির্দেশদাতা হিসেবে মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে তারা এই মামলা দুটি দায়ের করেন।
মামলায় হেফাজতের আরও তিন নেতাকে আসামি করা হয়েছে।



