বাংলাদেশ

রিজেন্ট হাসপাতালের ৮ জনকে ২ দিনের রিমান্ড

রিজেন্ট হাসপাতালের অ্যাডমিন, টেকনোলজিস্টসহ আটজনকে দু’দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।  তাদের বিরুদ্ধে করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট দেওয়াসহ বিভিন্ন অভিযোগ দায়ের করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) তাদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চায় র‌্যাব।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুঁইয়া দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- হাসপাতালের অ্যাডমিন আহসান হাবীব, এক্সরে টেকনিশিয়ান আহসান হাবীব হাসান, মেডিক্যাল টেকনলজিস্ট হাতিম আলী, হেড অফিসের অ্যাডমিন রাকিবুল ইসলাম, এইচআর অ্যাডমিন অমিত বণিক, ড্রাইভার আব্দুস সালাম, এক্সিকিউটিভ অফিসার আব্দুর রশিদ খান ও মিজানুর রহমান জুয়েল।

 

 

Related Articles

Leave a Reply

Back to top button