বাংলাদেশ

মসজিদে বিস্ফোরণের ঘটনায় ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ জনে। বাকীদের অবস্থাও আশঙ্কাজনক। ফলে আশংকা করা হচ্ছে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন ১৬ জনের মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন- সাব্বির (২২), দেলোয়ার হোসেন (৪৫), জুয়েল (৭), জামাল (৪০), জুবায়ের (১৪), রিফাত (১৮), হুমায়ুন কবির (৪৩), কাঞ্চন (৩৭), নয়ন (২৭), হুমায়ুন কবির (৭০), মোস্তফা কামাল (৩৫), ইব্রাহিম (৪৩), রিফাত (১৮), জুনায়েদ (১৭), কুদ্দুস বেপারি (৭২) ও রাসেল (৩৪)।

ডা. সামন্ত লাল সেন বলেন, নারায়ণগঞ্জের বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৬ জন মারা গেছেন। আমাদের কাছে মোট ৩৭ জন রোগী এসেছিলেন। বাকি যারা ভর্তি আছেন তাদের অবস্থাও আশঙ্কাজনক। আহতদের অধিকাংশের শরীরে ৬০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button