বাংলাদেশ

মসজিদের দানবাক্সে মিললো ১২ বস্তা টাকা

এবার দানবাক্স থেকে পাওয়া গেলো প্রায় ১২ বস্তা টাকা। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের আটটি দানবাক্সে পাওয়া বস্তাগুলো থেকে টাকা ঢেলে মসজিদের দ্বিতীয় তলায় গণনার কাজ চলছে।

আজ শনিবার (১৯ জুন) সকাল পৌনে ৯টার দিকে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মসজিদ কমিটির উপস্থিতিতে এ বক্সগুলো খোলা হয়। টাকা ছাড়াও দান হিসেবে স্বর্ণালঙ্কার পাওয়া গেছে।

জানা যায়, পাগলা মসজিদ ইসলামী কমপ্লেক্সের দেড় শতাধিক শিক্ষার্থী ও রুপালি ব্যাংকের কর্মকর্তারা টাকা গণনা করছেন।

বক্সগুলো খোলার সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলহাস হোসেন সৌরভ, মো. ইব্রাহিম ও মো. উবায়দুর রহমান শাহেল।

 

Related Articles

Leave a Reply

Back to top button