বিশ্ব
মমতার হয়ে প্রচারণায় নামতে চান কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়েছেন।
মমতার আমন্ত্রণ পেলেই তৃণমূলের হয়ে প্রচারণায় দিল্লি থেকে কলকাতায় পৌঁছে যাবেন অরবিন্দ কেজরিওয়াল। তৃণমূলের হয়ে প্রচারে নামতে কেজরিওয়াল ছাড়াও আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়াসহ অন্য নেতারা প্রস্তুত রয়েছেন।
একই ইচ্ছা প্রকাশ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও। তিনিও পশ্চিমবঙ্গে তৃণমূলের হয়ে প্রচার করতে চান বলে জানিয়েছেন।



