ভূরাজনীতি

মন্দিরে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে: কাদের

সাম্প্রদায়িক অপশক্তি পরিকল্পিতভাবে মন্দিরে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার ১৬ অক্টোবর, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, গত ১২ বছরে দুর্গাপূজায় কোনো ধরনের সমস্যা হয়নি। এবার পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক অপশক্তি এই অপকর্ম সৃষ্টি করেছে। বলেন যারা এই অপকর্মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

মন্দিরে যারা হামলা করেছে তারা মুক্তিযুদ্ধের শত্রু উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ধর্মবিশ্বাসকে পুঁজি করে একটি মহল ধর্মের মূল চেতনাবিরোধী তৎপরতার মাধ্যমে বারবার সহিংসতার সুযোগ খুঁজছে। তাদের আর ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button