বাংলাদেশ

রাষ্ট্রপতি-জাপা সংলাপ আজ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, নির্বাচন কমিশন (ইসি) গঠনের ইস্যুতে আজ সোমবার (২০ ডিসেম্বর) জাতীয় পার্টির (জাপা) সঙ্গে সংলাপে বসছেন।

এদিন বিকাল ৪টায় বঙ্গভবনে শুরু হবে এই সংলাপ।

রাষ্ট্রপতির ধারাবাহিক সংলাপের আনুষ্ঠানিকতা শুরু হবে, সংসদের প্রধান বিরোধী দল জাপার সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে। পর্যায়ক্রমে দেশের সবগুলো নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতি সংলাপ করবেন।

জানা গেছে, এ সংলাপে অংশ নিতে রাজনৈতিক দলের প্রতিনিধিদের কোভিড টেস্ট করে অংশ নিতে হবে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে সার্চ কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি। এতে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি)সহ ২/৩ জন বিশিষ্ট নাগরিক থাকবেন।

উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। এর আগে রাষ্ট্রপতি নতুন কমিশন নিয়োগ দেবেন।

Related Articles

Leave a Reply

Back to top button