স্পোর্টেইনমেন্ট

শর্ত মেনে শ্রীলঙ্কায় যাবে না বাংলাদেশ

লঙ্কান ক্রিকেট বোর্ড বোর্ডের শর্ত মেনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩টি টেস্ট ম্যাচ খেলতে যাওয়া সম্ভব না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আগামী ২৮ সেপ্টেম্বর টাইগারদের শ্রীলঙ্কা যাওয়ার কথা। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সফরের শর্তগুলো নিয়ে বিসিবির অন্য পরিচালকদের সঙ্গে মিটিং শেষে দুপুর সাড়ে ৩টায় মিডিয়ার সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি।

নাজমুল হাসান পাপন বলেন, ‘শ্রীলঙ্কা আমাদেরকে যে শর্ত দিয়েছে, সেটা মেনে টেস্ট চ্যাম্পিয়নশিপ কেন, কোনো কিছুই খেলতে যাওয়া সম্ভব নয়। আমরা আমাদের অবস্থান পরিষ্কারভাবে তাদেরকে জানিয়ে দিয়েছি। এখন তারা যদি শর্ত রিভিউ করে, তাহলে আমরা পরবর্তী বিবেচনা করব। কিন্তু শর্ত পরিবর্তন না করা পর্যন্ত আমরা সফরে যাব না।’

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের শর্ত হলো, বাংলাদেশ দলকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিসিবি বলছে, ১৪ দিন নয়, ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকবে টাইগার ক্রিকেটাররা। এমনকি কোয়ারেন্টাইনের সময়টাতে হোটেলের রুম থেকেও বের হতে পারবে না। লঙ্কানদের আরেক শর্ত হলো, সফরে নেট বোলার নিয়ে যাওয়া যাবে না।

তিনি আরও বলেন, ‘তারা শর্ত দিয়েছে আমরা ঘর থেকেও বের হতে পারবো না। এটা তো অতিরিক্ত। আমি আরও বেশ কিছু জায়গায় কথা বলেছি। সে সব জায়গায় তো এমন নেই। তাহলে তাদের মধ্যে এমন কোনো সমস্যা রয়েছে, যেটা আমরা জানতে পারছি না!

Related Articles

Leave a Reply

Back to top button