বিশ্ব

ভ্যাকসিন ছাড়াই করোনা বিদায় নেবে: ট্রাম্প

কোনও ভ্যাকসিন ছাড়াই করোনা ভাইরাস বিদায় নেবে। শুক্রবার হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

ডাক্তারদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতেই এমন মন্তব্য করেছেন দাবি মার্কিন প্রেসিডেন্টের। তিনি বলছেন, নির্দিষ্ট একটি সময়ের পর করোনা এমনিতেই বিদায় নেবে। কোনও ভ্যাকসিন প্রয়োজন হবে না।

যদিও করোনা ভাইরাস দেশটিতে ব্যাপক আকার ধারন করার প্রেক্ষাপটে সম্প্রতি করোনার ভ্যাকসিন দ্রুততর করতে একটি প্রজেক্ট হাতে নেয় হোয়াইট হাউস।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলছিলেন, ‘নির্দিষ্ট একটা সময়ের পর আমরা আর করোনা দেখতে পাব না। এটি বিদায় নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে।’

তার এই দাবির ভিত্তি কী; এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি কেবল ডাক্তারদের কথায় আস্থা রেখেছি। তারাই আমাকে বলেছে, করোনা বিদায় নিতে যাচ্ছে।’

Related Articles

Leave a Reply

Back to top button