বাংলাদেশ

আকাশপথে এলেই তিন দিনের কোয়ারেন্টিন

আকাশপথে বিদেশ থেকে বাংলাদেশে এলে এখন থেকে তিন দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ।

শুক্রবার সন্ধ্যায় নতুন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এ সিদ্ধান্ত আজ শনিবার থেকে কার্যকর হবে বলেও জানিয়েছে বেবিচক। সেসঙ্গে বেবিচক বলছে, ভারত থেকে কেউ স্থলপথে এলে তাকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১৪ দিন থাকতে হবে।

তবে যারা করোনার দুই ডোজ টিকা নিয়েছেন, তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে না। তাদেরকে বাড়িতে হোম কোয়ারেন্টিনে ১৪ দিন থাকতে হবে।

আগে আকাশপথে এলেও ১৪ দিনের কোয়ারেন্টিনের নির্দেশনা ছিল। তবে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের আন্তমন্ত্রণালয়ের বৃহস্পতিবারের এক সভায় বাংলাদেশে আকাশপথে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনের সীমা কমিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত হয়।

সন্ধ্যায় বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, ‘আন্তমন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত হয় এ সিদ্ধান্ত কার্যকর করার।

বেবিচক চেয়ারম্যান আরও জানান, উত্তরার দিয়াবাড়ি আইসোলেশন সেন্টার ও ব্র্যাক ট্রেনিং সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হচ্ছে। সশস্ত্র বাহিনী বিভাগ একটি ৬০০ সিটের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার করবে।

Related Articles

Leave a Reply

Back to top button