বাংলাদেশ
ভোজ্যতেল, চিনি ও ছোলার ওপর ভ্যাট প্রত্যাহার

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, ভোজ্যতেল, চিনি ও ছোলা আমদানিতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী জানান, দামের ঊর্ধ্বগতি রোধে সয়াবিন তেল, চিনি ও ছোলা আমদানি এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলেও জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এর আগে, গেল সোমবার আন্তর্জাতিক বাজারে অস্থিরতা না কমা পর্যন্ত ভোজ্যতেলের ভ্যাট প্রত্যাহারের দাবি জানায় দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।



