বিশ্ব

ভেনিসে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২০

ইতালির ভেনিসে উড়াল সেতু থেকে একটি পর্যটকবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায়, বাংলাদেশি অধ্যুষিত মেস্ত্রে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ভেনিস শহরে প্রায় ২০ হাজার বাংলাদেশি বসবাস করেন। তবে নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি আছে কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভেনিস শহরের মেয়র স্থানীয় গণমাধ্যমকে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি উড়াল সেতু থেকে মেস্ত্রে রেললাইনের কাছে ছিটকে পড়ে। উড়াল সেতুটি মূল ভূখণ্ডের সঙ্গে ভেনিসকে সংযুক্ত করেছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

ভেনিস শহরের মেয়র লুইজি ব্রুনেরো বলেন, ‘এটি একটি ভয়াবহ দৃশ্য, আমি বাকরুদ্ধ।’ এই ঘটনায় শহরে শোক ঘোষণা করেছেন তিনি।

স্কাই ইতালিয়া জানিয়েছে, বাসটি খাদে পড়ার পর আগুন ধরে যায়। এখন পর্যন্ত ২০টি মৃতদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও অনেক আহত হয়েছেন।

এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাস দুর্ঘটনায় নিহতদের প্রতি ‘গভীর শোক ও দুঃখ’ প্রকাশ করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button