স্পোর্টেইনমেন্ট

জেলে ছেলের সঙ্গে দেখা করলেন শাহরুখ

জেলে গিয়ে বলিউড অভিনেতা শাহরুখ খান ছেলে আরিয়ান খানের সঙ্গে দেখা করছেন। মাদক মামলায় আরিয়ান খানের গ্রেফতারের পর আজ প্রথমবারের মতো ছেলের সঙ্গে দেখা করলেন এ অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে লিখেছে, বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে কালো কাচের গাড়িতে করে মুম্বাইয়ের আর্থার রোড জেলে যান শাহরুখ। এ সময় তার সঙ্গে ছিলেন আইনজীবীদের একটি দল। জেলের ভিতর প্রায় ১৫ মিনিটের মতো কথা বলেন শাহরুখ।

জেলে ছেলের সঙ্গে দেখা করলেন শাহরুখ

উল্লেখ, গত ৮ অক্টোবর থেকে জেলে রয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। বুধবার (২০ অক্টোবর) মুম্বাইয়ের স্পেশাল আদালতে তার জামিনের আবেদন খারিজ করে দেয় মুম্বাইয়ের বিশেষ আদালত। পরে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরিয়ান। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সেখানে আরিয়ানের জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button