বাংলাদেশ

ভারত সীমান্ত বন্ধ থাকবে আরও ১৪ দিন

ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বেড়েছে।

শনিবার (০৮ মে) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায়, করোনা সংক্রমণ পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠক সূত্র জানায়, প্রথম দফার মতো এবারও বাংলাদেশের যে নাগরিকরা চিকিত্সার জন্য ভারতে আছেন এবং যাদের ভিসার মেয়াদ ১৫ দিনের কম রয়েছে, শুধু তারাই বেনাপোল, আখাউড়া ও বুড়িমারি বন্দর দিয়ে দেশে ফিরতে পারবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়।

ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশের নাগরিকদের দিল্লি, কলকাতা ও আগরতলার বাংলাদেশ মিশনের অনাপত্তিপত্র নিতে হবে। তবে সীমান্ত এলাকায় কোয়ারেন্টাইনের জায়গা সীমিত হয়ে পড়ায় ঈদের ছুটির আগে ভারতে অবস্থিত বাংলাদেশ মিশন অনাপত্তিপত্র দেয়ার বিষয়ে কিছুটা কড়াকড়ি মেনে চলবে।

এর আগে যশোরে ভারতফেরত দুই বাংলাদেশির শরীরে করোনার ভারতীয় ভেরিয়েন্ট (ধরন) শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নমুনা সিকুয়েন্সিং করে শনিবার (৮ মে) দুপুরে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button