বাংলাদেশ

ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল শিগগির শুরু

বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত ট্রেন পরিষেবা শিগগির চালু হবে।  আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।

হাইকমিশন জানিয়েছে, ঢাকা-কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস পরিষেবা এবং কলকাতা-খুলনার মধ্যে বন্ধন এক্সপ্রেস পরিষেবা ২৯ মে থেকে পুনরায় চালু হবে।

মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে এবং বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে যাত্রা শুরু করবে। এর আগে করোনার কারণে পরিষেবাগুলো স্থগিত করা হয়েছিল।

আগামী ১ জুন ভারত ও বাংলাদেশের রেলমন্ত্রী ভার্চুয়ালি পতাকা উড়িয়ে নিউ জলপাইগুড়ি ও ঢাকার মধ্যে নতুন মিতালি এক্সপ্রেস সার্ভিস শুরু করবেন। এটি পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে শুরু হবে।

Related Articles

Leave a Reply

Back to top button